শুল্ক কম ও সিন্ডিকেট ভাঙায় এবার খেজুরের দাম কম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

রমজানের আগেই ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম কমেছে। ব্যবসায়ীরা আশা করছেন, শুল্ক কমানোয় ও সিন্ডিকেট ভাঙায় এবার খেজুর আমদানি বেড়েছে। ফলে এবারের রমজানে খেজুরের দাম গতবারের চেয়ে ২০ শতাংশ কম হবে। ভোক্তাদের আশা, বাজারে নজরদারি থাকলে কম দামে খেজুর পাওয়া যাবে। 

বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, সব আড়তেই বিভিন্ন মানের খেজুরে ভরপুর। শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করায় আমদানিও বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগের সময় খেজুর আমদানি নিয়ন্ত্রণ করত নজরুল ইসলামের নাসা ও হাজী সেলিমের মদিনা গ্রুপ। এবার সেই সিন্ডিকেট ভেঙেছে। গতবার খেজুর এসেছিলো সাড়ে ২০ হাজার টন। এবার আমদানি হয়েছে সাড়ে ৪৪ হাজার টন। 

ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ডলারের দাম গতবছরের চেয়ে বেশি হলেও সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এবার খেজুর আমদানিও হয়েছে বেশি। গত বছরের চেয়ে এবার খেজুরে দাম কম থাকবে।
 
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর মাবরুর জাতের খেজুরের দাম ছিলো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, এবার বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। জায়েদি খেজুর মানভেদে কেনা যাচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। 

এদিকে, রমজান উপলক্ষে খোলা ট্রাকে খেজুর বিক্রি করছে টিসিবি। বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর