নববর্ষে বেড়েছে পোশাক-মিষ্টি ও ইলিশ বিক্রি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম

পয়লা বৈশাখ ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বিক্রি বেড়েছে পোশাক, মিষ্টি, ইলিশ মাছের। জমে উঠেছে গ্রামীণ মেলাও। বৈশাখী ভাতা যোগ করেছে বাড়তি আনন্দ। অর্থনীতিবিদেরা বলছেন, সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকার বিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবার ঈদের পর বাংলা নববর্ষ হওয়ায় ভালো লেনদেনের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব পয়লা বৈশাখ। প্রতি বছরই বাড়ছে এর ব্যাপকতা। এ উৎসবের রয়েছে অর্থনৈতিক গুরুত্বও।

নানা আয়োজনে সাজানো পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ পোশাক। বৈশাখী আঙ্গিকে নানা নকশার পোশাকের বিক্রি বেড়েছে ফ্যাশন হাউজগুলোতে। ক্রেতা আকর্ষণে দেওয়া হয়েছে নানা অফারও। চাঙ্গা ফুলের বাজারও। ফেব্রুয়ারি মাসের পর এ সময় ফুলের বেচা-বিক্রি বেশি। নববর্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা ঘিরে জমজমাট কারু শিল্পের বাজার। দাম বেশি হলেও, ইলিশের বাজারও সরগরম।

মিষ্টি প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক ননী গোপাল ঘোষ বলেন, স্বর্ণ অলংকারের বিক্রি বাড়ার পাশাপাশি মিষ্টির দোকানেও নববর্ষ উপলক্ষে থাকে আলাদা আয়োজন। গত কয়েক বছর রোজার মধ্যে পয়লা বৈশাখ হওয়ায় সামগ্রিক আয়োজনে ছেদ পড়ে। এবার তাই লেনদেন ভালো।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলছেন, হালখাতার সংস্কৃতি চাঙ্গা করে গ্রামীণ অর্থনীতিকে। উৎসব উপলক্ষে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকারও বাড়ছে।

বাংলা নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের প্রাচীন ঐতিহ্য-হালখাতা। পুরনো বছরের হিসাব-নিকাশ মিটিয়ে নতুন বছরের খাতা খোলার এই রীতিতে আছে আন্তরিকতা, ব্যবসায়িক বন্ধন আর উৎসবের আমেজ। নিমন্ত্রণ,...
নববর্ষ উদযাপন ঘিরে বাহারি পোশাকে সেজেছে রাজধানীর ফ্যাশন হাউজ ও বিপণি বিতানগুলো। শাড়ি, সালোয়ার-কামিজ কিংবা পাঞ্জাবিতে রঙের বৈচিত্র্যকে পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা...
ঈদের ছুটিতে পদ্মা সেতু হয়ে ২ লাখ ১৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপার হয়েছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকা।
বাঙালীর নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরানো ঢাকার ব্যবসায়ীরা এখনো ধরে রেখেছেন  ঐতিহ্য। এবার ঈদের ছুটিতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর