শাহজালালের থার্ড টার্মিনালের আলাদা রানওয়ে না থাকায় জটের আশঙ্কা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:২৭ এএম

এ বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে শাহজালাল বিমান বন্দরের থার্ড টার্মিনাল। কিন্তু আলাদা রানওয়ে না থাকায় উড়োজাহাজ চলাচলে জট তৈরির শঙ্কা দেখা দেবে বলে মনে করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, থাকা উচিত ছিল প্যারালাল রানওয়ে। এদিকে সিভিল অ্যাভিয়েশন বলছে, অটোমেশন হচ্ছে এ বিমান বন্দর। পুরোপুরি চালু হলে সক্ষমতা আরও বাড়বে। পরিচালনা করা যাবে অনেক বেশি ফ্লাইট।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল আকাশপথে যোগাযোগে নতুন যুগের সূচনা করবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বিগত সরকার। তবে চালুর আগেই নির্মাণ খরচ, সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন।

বর্তমানে শাহজালালে দিনে অন্তত ৩০টিরও বেশি সংস্থার ১৯০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। থার্ড টামিনাল চালু হলে তা বেড়ে প্রায় দ্বিগুণ হবে।

তবে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওবি) মহাসচিব মফিজুর রহমান বলেন, বর্তমানে একটি রানওয়েতে উড়োজাহাজ ওঠা-নামায় ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে আরেকটি রানওয়ে তৈরি না করে সেবা বাড়ানোর চিন্তা অযৌক্তিক। বড় জট তৈরির শঙ্কা রয়েছে।

প্রকল্পে দ্বিতীয় আরেকটি রানওয়ে করার প্রস্তাব থাকলেও পরে সেটি বাতিল করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বিমানবন্দরকে ম্যানুয়াল পদ্ধতি থেকে অটোমেশনে কনভার্ট করা হয়েছে। একটি রানওয়ে দিয়ে উড়োজাহাজ পরিচালনায় কোনো শঙ্কা দেখছেন না তারা।

ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
টানা বৃষ্টি বন্যা ও সরবরাহের সংকটের প্রভাবে রাজধানীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মেলাই কঠিন হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ৮০০ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে সরকার। পিপিআরসির আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, এই খাতকে শুধুমাত্র শিল্প বা সাংস্কৃতিক...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর