আমদানির কিছু পণ্যে বসছে অগ্রিম আয়কর, বাজারে প্রভাবের শঙ্কা

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় দেড়শ পণ্যে ১ থেকে ২ শতাংশ হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এ কর বাসানো হবে। কর বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে।

উৎসে কর বিধিমালা, ২০২৪ অনুযায়ী এইচএস কোডযুক্ত ১৮৯টি আমদানি পণ্যে কোনো উৎসে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া ৩৩টি পণ্যেও নেই কোনো উৎসে কর। 

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিকসহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ভোক্তাদের সংগঠন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘সরকারকে তারা (ব্যবসায়ী) ১ থেকে ২ শতাংশ দেবে কিন্তু মানুষের বেলায়, যারা এটা কিনবে তাদের ওপর যখন এটা প্রয়োগ করবে তখন দেখা যাবে অনেকগুণ বেশি তারা চার্জ করবে। তাদের হাতে আপনি (সরকার) কেন অস্ত্র ছেড়ে দিলেন? এসব নিত্যপণ্যের ক্ষেত্রে অবশ্যই নেতিবাচক একটা প্রভাব পড়বে।’

রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এ উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীরা বলছেন, অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। 

এফবিসিসিআই সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন বলেন, ‘নেগেটিভ ইমপ্যাক্ট তো হবেই। কারণ ইউজার অ্যান্ডে এসে একটা জিনিসের দাম তো বেড়ে যায়। ওরা যেটা বলছে যে এগুলো অ্যাডজাস্ট হয় পরে। আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদের গাফিলতির কারণেও অনেক সময় অ্যাডজাস্ট করি না।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে এনবিআরের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর