আজ বাজারে আসছে পাটের ব্যাগ, দাম ২০–৭০ টাকা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৬ এএম

আজ বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা মন্ত্রণলায়ের।

নিষিদ্ধ হলেও বিনা বাধায় ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। আইন করেও পাটের ব্যাগ নিশ্চিত করা যায়নি। কারণ হিসেবে প্রচলিত, বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বন্ধ করা সম্ভব হয়নি। অনেক দিনের চেষ্টায় বাজারে পাটের ব্যাগ ছাড়ছে মন্ত্রণালয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, আজ বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। জলবায়ু ফান্ডের টাকায় এ ব্যাগ তৈরি করা হচ্ছে। বাজারে বিশেষ ভ্যানে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পাওয়া যাবে পাটের ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। প্রতিটি ব্যাগে ভর্তুকি দিচ্ছে সরকার।

বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না বলছেন, প্রথমে রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে এ ব্যাগ। পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যায়। এর সুফল পেতে পারে পাট খাত।

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল, নদীভাঙন এলাকা এবং উপকূলীয় অঞ্চলের প্রায় ২ লাখ ১৫ হাজার পরিবারের ৮ লাখ ৬০ হাজার মানুষ। দেশের ১২টি জেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এ...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর