ভূমিকম্পের পর কারখানা ভবনে ত্রুটি পরীক্ষা-নিরাপত্তা জোরদারের আহ্বান বিজিএমইএর

সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর কারখানা ভবনে সম্ভাব্য ত্রুটি পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের নির্দেশ দিয়েছে বিজিএমইএ। বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে ভবন, লিফট, বয়লার ও জেনারেটর রুমসহ সব স্থাপনা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

কারখানা ভবনে কোনো ধরনের ত্রুটি আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করতে সদস্যদের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।

সাম্প্রতিক ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করে কারখানার নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, ভূমিকম্পের পর যে কোনো সময় বড় মাত্রার আফটারশকের শঙ্কা থাকে। যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। তাই এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাবস্টেশন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হয়। এর পরপরই সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেয় বিজিএমইএ।

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের ৯৭ শতাংশের বেশি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। প্রায় শতভাগ কারখানায় ঈদ বোনাসও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ ও শিল্প পুলিশ। অধিকাংশ কারখানায়...
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি ও একই সময়ের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টমস হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউসগুলো খোলা রাখার দাবি জানিয়েছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন-...
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে সাড়ে আট শতাংশ ফুয়েল সারচার্জ আরোপ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন বেসরকারি ডিপো মালিক ও ব্যবহারকারীরা।...
জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতারা জানান, পোশাকশিল্পে...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর