আমেরিকার কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম

মধ্যপ্রাচ্যের সংঘাতে সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে আরেকটি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ইতিবাচক আলোচনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়েছে শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করেন জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে।

বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, জ্বালানি তেলের বিদ্যমান মজুত দিয়ে মার্চ মাস পর্যন্ত চলা যাবে। তবে বৈশ্বিক সংকট দীর্ঘ হলে তার প্রভাব এড়ানো কঠিন। পরিস্থিতি বিবেচনায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। পাশাপাশি দেশ থেকে ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে সরকার। সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘একটা লংটার্ম আমরা আপনাদের (আমেরিকা) সাথে যেতে চাই। আর এখনের এই ক্রাইসিসের সময়ে আমাদের সাপোর্টের জন্য আমরা কিছু অনুরোধ করেছি। তাঁরা জানিয়েছেন, এটা নিয়ে কথা বলে আমাদের জানাবেন।’

পল কাপুরের সঙ্গে আলাদা বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা করে বাণিজ্য চুক্তিতে পরিবর্তন আনা সম্ভব।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘এমন কিছু যদি কোনোদিন আমাদের কাছে মনে হয় যে এই ধারাটার সংযোজন-বিয়োজন বা পরিবর্তন দরকার, সেখানে নেগোশিয়েশনের সুযোগ তো সব সময় রয়েছে। এ জন্য আমার অনুরোধ হচ্ছে, এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না।’

বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুই দেশই আন্তরিক বলে জানান মন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্যসহ সহযোগিতার সম্পর্কে এয়ারবাস ইস্যু প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। কোনো রাজনৈতিক চাপের মাধ্যমে ঢাকার সঙ্গে...
দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।  জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী...
সরকারকে অনেকটা বাধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা...
ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
তেহরানের রাতের আকাশে হঠাৎ দেখা গেল একগুচ্ছ অদ্ভুত আলো। কখনো মনে হচ্ছে আলোটা স্থির হয়ে আছে, আবার কখনো মনে হচ্ছে আকাশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
লোডিং...

এলাকার খবর