ঈদে ব্যস্ত জামদানি পল্লির তাঁতিরা, বিক্রি হচ্ছে অনলাইনেও

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

ঈদ মৌসুমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ জামদানি পল্লিতে রাতদিন ব্যস্ত তাঁতীরা। তাঁত মালিকরা বলছেন, সুতাসহ উপকরণের দাম বাড়লেও শাড়ির দাম তেমন বাড়েনি।

আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ জামদানি পল্লী ও আশপাশের কয়েকটি গ্রামের তাঁতীরা। তেরছা, পানসি, ময়ূরপঙ্খি, করলা, জাল সহ বাহারি সব নকশার জামদানি শাড়ি বুনছেন তারা।

৫ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকা মূল্যের প্রতিটি শাড়ি তৈরিতে তাঁতিদের সময় লাগে শাড়িভেদে ১৫ দিন থেকে ২ মাস। বর্তমানে শাড়ি তৈরির পাশাপাশি জামদানি দিয়ে পাঞ্জাবি, থ্রি-পিস, টুপি ও শিশুদের পোশাকও তৈরি হচ্ছে। ঈদে বাড়তি আয়ের আশায় দিনরাত কাজ করার কথা জানান তাঁতীরা। 

তবে তাঁত মালিকরা বলছেন, সুতাসহ উপকরণের দাম বাড়লেও শাড়ির দাম বাড়েনি তেমন। শো-রুমের পাশাপাশি অনলাইনেও শাড়ি বিক্রি জমে উঠেছে। 

রূপগঞ্জ জামদানিপল্লির বিসিক কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সরকারিভাবে তাঁতিদের সহযোগিতা করা হচ্ছে। এবারের ঈদে দেশ বিদেশ মিলে প্রায় দেড়শো কোটি টাকার জামদানি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে বিসিক কর্তৃপক্ষ।  

ঈদ উপলক্ষ্যে জামদানি শাড়ির পাশাপাশি তুলনামূলক কমদামে বিক্রি হচ্ছে থ্রি পিছ ও পাঞ্জাবীও।

গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর