ছুটিতে ভ্রমণপিপাসুদের অপেক্ষায় শেরপুর-সাতক্ষীরা

ঈদের ছুটিতে শেরপুর ও সাতক্ষীরার পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণপিপাসুদের জন্য প্রস্তুত। গারো পাহাড়, মধুটিলা ইকো পার্ক, গজনী অবকাশ কেন্দ্র এবং সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকোট্যুরিজম ও রুপসী ম্যানগ্রোভ কেন্দ্র ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। নিরাপত্তা ও প্রস্তুতির সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত শেরপুর ও সাতক্ষীরার পর্যটনকেন্দ্রগুলো। পরিবার-পরিজন নিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে অনেকেই আসবেন বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসনও।

শেরপুর জেলার উত্তর সীমান্তজুড়ে বিস্তৃত গারো পাহাড়। নয়নাভিরাম পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন পর্যটকেরা।

এখানকার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক। ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠবে এসব এলাকা। সেজন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদাররা।

ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদ উপলক্ষে সরকারি ছুটি বেশি বলে পর্যটকদের আগনমনও বাড়বে আশা করা যায়।

ঈদ ঘিরে পর্যটনকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। 

শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ বলেন, পর্যটকেরা যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে ছুটি উপভোগ করতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পর্যটক বরণে প্রস্তুত সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন আকাশনীলা ইকো-ট্যুরিজম সেন্টার ও দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র। মোজাফফর গার্ডেনসহ জেলার সব পর্যটনকেন্দ্রগুলো নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
 
শ্যামনগর উপজেলার কলবাড়িতে চুনা নদীর তীরে সুন্দরবন ঘেষা ২৫০বিঘা জমিতে প্রতিষ্ঠিত ‘আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার’। আর সীমান্ত নদী ইছামতির তীরে প্রায় ১৫০ বিঘা জমির ওপর সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে রুপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা)

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
লোডিং...

এলাকার খবর