দ্বিগুণ দামে এলএনজি কিনছে সরকার

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে এলএনজির দাম আকাশচুম্বী। বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে চড়া মূল্যে গ্যাস আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম

ইরান যুদ্ধে দেশের বিদ্যুৎ খাতের জন্য অপরিহার্য জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজির সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে দ্বিগুণের বেশি দাম দিয়ে সরকার স্পট মার্কেট থেকে সাত কার্গো এলএনজি কিনছে।

১৭ মার্চ সরকার আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের কাছ থেকে দুই কার্গো স্পট এলএনজি কেনার অনুমোদন দিয়েছে। প্রথম চালানের জন্য প্রতি এমএমবিটিইউতে খরচ হবে ২০.৯৬ ডলার এবং দ্বিতীয়টির জন্য ২০.৯২ ডলার। চালানগুলো ১৫ থেকে ২২ এপ্রিলের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

এছাড়া গত সপ্তাহে সরকার দ্বিগুণেরও বেশি দামে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানিগুলো থেকে আরও তিনটি কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পেট্রোবাংলা ডিসেম্বরের দামের প্রায় তিনগুণ দামে মার্চ মাসে সরবরাহের জন্য দুই কার্গো এলএনজি কিনেছে।

এর আগে গত মার্চ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
বিইআরসি আবারও কমিয়েছে এলপিজির দাম। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। প্রতি কেজি এলপিজির নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই।
সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর