এলডিসি উত্তরণ এখনই নয়: অর্থমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জন করলেও, উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। সেই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির দামবৃদ্ধিসহ নানা কারণেই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় এলডিসি উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। রোববার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা—তিন সূচকেই দুই দফা যোগ্যতা প্রমাণ করে। ফলে ২০২১ সালেই জাতিসংঘ জানায়, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। 

এদিকে করোনা-পরবর্তী কয়েক বছরে দেশে দারিদ্র্যের হার সাড়ে তিন ভাগ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে ৪ শতাংশে নেমেছে। বিনিয়োগ কমায় কর্মসংস্থানের সুযোগও কমেছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে ৩৫ শতাংশ। আর রাজস্ব আদায়ে গতি না আসায় সরকারের খরচ করার এবং ঋণ পরিশোধের সক্ষমতাও কমেছে। 

টেকসই এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে মতবিনিময়ে অংশীজনরা বলেন, বাংলাদেশ ৯০ ভাগেরও বেশি পোশাক রপ্তানিতে বিশেষ শুল্কসুবিধা পায়। এলডিসি উত্তরণে যা বাড়তি প্রতিযোগিতায় পড়বে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বিএনপি মেনিফেস্টো যেটা সময়মতো আমরা বাস্তবায়ন করছি। এগুলো সম্পাদন করলে সক্ষমতা তৈরির (ক্যাপাসিটি বিল্ডিং) যে কথাটা আছে, সেটা হয়ে যাবে। তখনই আমরা প্রস্তুত হব, তখনই আমরা (এলডিসি) উত্তরণের দিকে যাব। এই মুহূর্তে উত্তরণের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই।' 

মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানির দামবৃদ্ধিসহ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, 'শুধু জ্বালানি সংকটতো নয়, সমস্ত কমোডিটি, খাদ্যপণ্য সবকিছুর (ওপর) প্রভাব পড়বে। টোটাল সাপ্লাই চেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।' 

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অস্থিরতা বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছাবে বলে আশা সরকারের। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর