ব্যাংক সহায়তার অভাবে বন্ধ হচ্ছে শিল্প-কারখানা: বিকেএমইএ সভাপতি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

ব্যাংক সহায়তার অভাবে অনেক শিল্প-কারখানা বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, টানা আট মাস ধরে নেতিবাচক রপ্তানি আয় নিয়ে সময় পার করছে দেশের তৈরি পোশাক শিল্প। মার্কিন শুল্ক যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক ব্যয় সংকোচন নীতির প্রভাবে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে। 

বিকেএমইএ সভাপতি আরও বলেন, 'সংকটের কারণে বায়াররা শঙ্কিত, যে এই অবস্থায় বাংলাদেশে অর্ডার প্লেস করলে টাইমলি শিপমেন্ট হবে কি-না। এই কারণে বায়াররা আবার অর্ডার প্লেসিংটাও স্লো করে দিয়েছে। যেখানে যে পরিমাণ হওয়ার কথা সেখানে অর্ধেকে নেমে আসছে।'

সংকট কাটিয়ে উঠতে করণীয় প্রসঙ্গে মোহাম্মদ হাতেম বলেন, 'চলমান সংকট মোকাবিলায় দরকার সরকারি সহায়তা। একইসঙ্গে প্রয়োজন জ্বালানি নিরাপত্তাও।' 

এদিকে, দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিকেএমইএ সভাপতি।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর