ধনীদের কর বাড়ালে অর্থপাচার বাড়তে পারে: মেট্রোপলিটন চেম্বার সভাপতি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

ধনী করদাতাদের করহার বাড়ালে অর্থপাচার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান। শনিবার রাজস্ব ভবনে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। এসময়, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে ঘাটতি মোকাবিলায় করের আওতা বাড়ানো হবে। 

উল্লেখ্য, চলতি অর্থবছর শেষ হতে বাকি দুই মাসের কিছু বেশি। অথচ রাজস্ব আদায়ে এখনও সরকারের ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা। আর তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘিরে সরকারের অনিশ্চয়তা বাড়ছে। এমন অবস্থায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

সভায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইনডাস্ট্রি’র (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, ‘এক কোটির বেশি টিআইএন থাকলেও রিটার্ন জমা দিচ্ছে অর্ধেকের কম।’ তাই এ খাতে সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। 

এক্ষেত্রে করহার বাড়ালে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন উল্লেখ করে তিনি জানান, ‘কর না বাড়িয়ে আওতা বাড়ালে তা বেশি কার্যকর হবে।’ 

তিনি আরও বলেন, 'নীতি প্রণয়ন ও রাজস্ব প্রশাসনের মধ্যে একটি সুস্পষ্ট বিভাজন নিশ্চিত করা গেলে কর ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।'

এসময় নারীদের সুবিধা বাড়ানোর দাবি জানান নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের জন্য ৩ থেকে ৫ বছরের জন্য কর অবকাশের দাবি জানান তারা। 

উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, 'তাদের (নারীদের) জন্য যদি উঠান বৈঠকের মতো, লিফলেটের মাধ্যমে, এবং নারীবান্ধব বা নারী চেম্বার বা অ্যাসোসিয়েশন আছে, প্লাস এফবিসিসিআই'র মতো ফেডারেশন- তাদের মাধ্যমেও যদি আমরা জানাতে পারি নারীদেরকে যে, এই এই স্কিমগুলো উনাদের আছে, তাহলে উনারা জানবেন।

আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট দেওয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এর বাইরে থেকে গেছে। নতুন বাজেটে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার কথা ভাবছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, 'একটা দেশে কিছু ট্যাক্সপেয়ার ট্যাক্স দিবে, আর কিছু ট্যাক্সপেয়ার সারা জীবন ট্যাক্সের বাইরে থাকবে, এটা হয় না। এবং এই বিষয়টিকে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি- ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও এবং ভ্যাটের ক্ষেত্রেও।'

করদাতাদের ভোগান্তি কমাতে রাজস্ব খাতের আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর