সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তা বাড়ছে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বস্তির পরিবর্তে দিন দিন বাড়ছে অস্বস্তি। কয়েক দিন পর পর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার কারণে গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা বাড়ছে। নতুন করে যোগ হয়েছে ব্যাংকের মালিকানার প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক রেজুল্যুশন আইন অনুযায়ী, কেউ ব্যাংকের হাল ধরতে চাইলে তাকে বিবেচনা করা হবে।

একীভূত হওয়ার পর থেকেই নানা সংকটে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিত কমেছে, বেড়েছে উদ্বেগ।চাহিদামতো অর্থ পাওয়া তো দূরের কথা, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা তুলতে এসেও ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা।

একদিকে টাকা না পাওয়ায় অনিশ্চয়তা, অন্যদিকে ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী আগের মালিকদের ফিরে আসার সুযোগ গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে।

ব্যাংকগুলোতে নতুন করে আমানত জমা দেওয়ার প্রবণতা কমেছে। এমন বাস্তবতায় একীভূত পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন বলে মনে করেন ব্যাংকাররা। 

সাবেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা প্রধান তাহুরুল হক বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন দিচ্ছে, সেটা সুনির্দিষ্টভাবে; যদি সহযোগিতা করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে ব্যাংকার–কাস্টমারের সার্ভিসটা মেইনটেইন করতে পারব।’ 

বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত করার প্রক্রিয়া চলমান। ব্যাংকের এমডি নিয়োগসহ বোর্ডকে শক্তিশালী করা হচ্ছে। তবে, নতুন আইন অনুযায়ী ব্যাংকের স্বাস্থ্যের উন্নতি হলেই বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘সরকার সম্মিলিত ব্যাংককে স্থায়ীভাবে ধরে রাখতে এই মালিকানা গ্রহণ করেনি। এসব ব্যাংকের কতটা উন্নতি হয়েছে, সেটার ওপর নির্ভর করছে সরকার ব্যাংকগুলোকে কবে ছাড়বে। কেউ যদি সাড়ে ৭ শতাংশ ইনভেস্ট করে ঋণের বোঝা মাথায় নিয়ে এটার দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে স্বাগত জানাই।’

গেল ডিসেম্বর পর্যন্ত একীভূত পাঁচ ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৯৬ হাজার ৮২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক...
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর