দুযোর্গপূর্ণ আবহাওয়ায় মোংলা সমুদ্র বন্দরে ৭টি বাণিজ্যিক জাহাজ অবস্থান নিয়েছে। মঙ্গলবার মোংলাসহ দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।
বন্দরের উপ ব্যবস্থাপক মাকরুজ্জামান মুন্সি জানান, বৈরি আবহাওয়ার কারণে বন্দরে ৭টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে সার, কয়লা ও ক্লিংকার রয়েছে।
এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের চেয়ে আজ বৃষ্টি বেশি হয়েছে, যা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। এ কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।



