ঈদ আসছে, দুশ্চিন্তায় দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:০৯ পিএম

ঈদ-উল-আযহা উপলক্ষে সাভারের চামড়া শিল্প নগরীতে বিদ্যুৎ সংকট নিয়ে দুশ্চিন্তায় মালিকরা। বলছেন, কোরবানির মৌসুমে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সবচেয়ে জরুরি। ঠিকমতো সংরক্ষণ না করা গেলে অস্থিরতা তৈরি হবে চামড়া শিল্পে, কমবে রপ্তানি আয়। তবে বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।

রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের পরই চামড়া শিল্পের অবস্থান। এ খাতের কাঁচামালের সিংহভাগই আসে কোরবানির ঈদে। কিন্তু লোডশেডিংয়ের কারণে চরম সংকট চলছে সাভার চামড়া শিল্প নগরীতে।

ট্যানারি মালিকরা বলছেন, কোরবানির সময় কাঁচা চামড়ার চাপ বাড়ে কয়েকগুণ। বিদ্যুৎ না পেলে এসব চামড়া সময়মতো প্রক্রিয়াজাত করা সম্ভব হবে না। আবার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

রপ্তানিমুখী এ শিল্পকে এগিয়ে নিতে আলাদা পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ তাদের।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নিয়মিত আলোচনার কথা বলছে কর্তৃপক্ষ।

সাভারে চামড়া শিল্পনগরী চালু হয় ২০১৭ সালে। বর্তমানে শিল্পনগরীতে চালু রয়েছে ১৪২টি ট্যানারি।

অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণে জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যান্ত্রিক বা মানুষের...
সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি...
চামড়া শিল্পের উন্নয়নে বিশেষ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যে একটি রোডম্যাপও তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে স্বাভাবিক কর্যক্রম শুরু হবে দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। একইভাবে লেনদেন শুরু হবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর