প্রাক-বাজেট আলোচনা

বিএনপি-র প্রথম বাজেট হচ্ছে উচ্চাভিলাসী: দেবপ্রিয় 

আপডেট : ১৮ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

আয়-ব্যয়ের ভারসাম্য না রেখে নতুন সরকারের প্রথম বাজেট হচ্ছে উচ্চাভিলাসী, বলেছেন সিপিডি-র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয় গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিগত সরকারের বাজেট কাঠামো অনুসরণের সমালোচনা করেছেন গবেষকরা। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট ২০২৬-২৭ রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক এক প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়।

গত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার অর্জন হয়েছে ৮১ ভাগ, সরকারি ব্যয় ও এডিপি বাস্তবায়ন ছিল আরও কম। ১৫ বছরে কর-জিডিপি অনুপাত প্রায় ৯ শতাংশ থেকে কমে নেমেছে ৭ শতাংশের নিচে। বাজেট বাস্তবায়নে বেড়েছে দেশি-বিদেশি ঋণ-নির্ভরতা।

এমন অবস্থায় প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল বাজেট দিতে যাচ্ছে বর্তমান সরকার। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সরকারের বাজেট বাস্তবতসম্মত হচ্ছে না।

সরকার প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করতে যাচ্ছে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার কোটি টাকাই ঘাটতির আশঙ্কা করছেন গবেষকরা। তারা বলেন, এডিপির পুরোটাই ঋণ-নির্ভর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেয়ার ক্ষেত্রে সরকারকে সর্তক করেন বক্তারা।

সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া বাজেট কাঠামোতে পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করেন সিপিডি-র সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, টাকা ছাপিয়ে খরচ করলে মূল্যস্ফীতি আরও বাড়বে।

সরকারি সংস্থাগুলো দক্ষতার সঙ্গে কেন বরাদ্দের টাকা ব্যয় করতে পারে না, তা-ও জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন আলোচকরা।

সরকারের রাজস্ব না বাড়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার ডলার করে বাড়ছে। অর্থাৎ প্রতিদিন বাড়ছে প্রায় ৭৮০ কোটি ডলার। এতে দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি...
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ শনিবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস এ তথ্য জানিয়েছে।
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
বন্ধ থাকা সব চিনিকল আবার চালুর পরিকল্পনা করছে সরকার। এসব চিনিকল লাভজনক করতে দেশি বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ চলছে। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন শুরু করার কথা বলছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের...
গত ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে দেশে প্রাণহানি বেড়ে দাঁড়ালো  ৯৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮০ জন। আজ...
স্বাধীনতার পর থেকে গত প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশে নতুন অর্থবছর শুরু হয় পয়লা জুলাই থেকে, আর শেষ হয় ৩০ জুনে। রাষ্ট্রের সার্বিক আয়-ব্যয়, বাজেট, ব্যাংকিং কিংবা কর ব্যবস্থা, সবই চলেছে এই জুলাই-জুন চক্রে।...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  এদিকে, পদত্যাগের পর একইদিন জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর