করের আওতা শহর থেকে ছড়িয়ে দেওয়া হবে গ্রামেও

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:০৮ পিএম

রাজস্ব ঘাটতি মোকাবিলা, দাতা সংস্থার চাপ এবং উন্নয়ন ব্যয় মেটাতে বড় অঙ্কের রাজস্ব আদায় করতে চায় সরকার। সে লক্ষ্যে আগামী অর্থবছর করছাড়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় এনবিআর। এজন্য কর জাল সম্প্রসারণে সক্রিয় সংস্থাটি। করের আওতা শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের।

 বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্য পূরণে পরোক্ষ কর নয়, প্রত্যক্ষ করের উপরই জোর দিতে হবে।

দেশের কর জিডিপি অনুপাত এখনো ৬ শতাংশের ঘরে। যা অনেক উন্নয়নশীল দেশের তুলনায় কম। কর আদায়ে এখনো প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের ওপরই নির্ভরশীল সরকার।

আসছে বাজেটে ব্যয় মেটাতে করের আওতা শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা সরকারের। ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে আয়ের সংস্থান করতে শুধু এনবিআর আদায় করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। সে লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মূসক এবং আয়কর ও ভ্রমণ কর থেকে সর্বোচ্চ আদায়ের পরিকল্পনা নেয়া হয়েছে।

আগামী বাজেট থেকে সম্পদ কর চালুর পরিকল্পনাও নেয়া হয়েছে। একই সঙ্গে জমি ও স্থাবর সম্পদের মূল্য নির্ধারণ বাজারভিত্তিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। রাজস্ব ফাঁকি রোধ এবং আদায় বাড়াতে ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা।

বিশ্লেষকদের মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধারাবাহিকভাবে পূরণ হচ্ছে না। তাই, আগামী বাজেটও বাস্তব সক্ষমতার তুলনায় উচ্চাভিলাষী বলে মত তাদের।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর