আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডেও পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির, কিন্তু কেন?

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামার আগে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন লিওনেল মেসি-লওতারো মার্তিনেস-হুলিয়ান আলভারেসরা। মূল পর্বের লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। একটি আগামীকাল রোববার সকালে, হন্ডুরাসের বিপক্ষে, এর তিনদিন পর আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ট্রেনিং ক্যাম্পে অনুশীললে ব্যস্ত আকাশি-সাদার প্রতিনিধিরা। সেখানে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের আগ মুহূর্তে চূড়ান্ত স্কোয়াডেও পরিবর্তন আনতে পারেন তিনি!

তা ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও কেন পরিবর্তনের হুঁশিয়ারি দিলেন আর্জেন্টিনা কোচ? এর মূলে রয়েছে খেলোয়াড়দের ফিটনেস ইস্যু। মেসি, এমিলিয়ানো মার্তিনেসসহ অন্তত ৬ জন ফুটবলারকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

মেসি এরইমধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রস্তুতি ম্যাচেও খেলতে দেখা যেতে পারে মেসিকে। আঙুলে চোট পাওয়া এমিলিয়ানো মার্তিনেসও এক হাত সামলে অনুশীলন করছেন।

এছাড়া পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা লেয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, নিকো পাজ ও গনসালো মন্তিয়েল বর্তমানে আলাদাভাবে অনুশীলন করছেন। তাঁদের ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘যারা আলাদাভাবে অনুশীলন করছে, তারাও ধীরে ধীরে উন্নতি করছে। বিশ্বকাপের দল ঘোষণার সময়ই আমরা ওদের অবস্থা সম্পর্কে জানতাম। ওরা ভালো অবস্থায় আছে। কিন্তু এই প্রীতি ম্যাচগুলোতে ওদের খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। পরিকল্পনা হলো তারা এই ম্যাচগুলোতে খেলবে না। অন্তত আগামীকালের (রোববারের) ম্যাচে তো নয়ই। পরের ম্যাচে হয়তো কারও খেলার সম্ভাবনা থাকতে পারে, তবে পরিস্থিতি এমনই।’

স্কালোনি আরও জানিয়েছেন, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে কেউ পুরোপুরি সেরে না উঠলে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেবেন তিনি। আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘এটা হতেই পারে। এখন পর্যন্ত মনে হচ্ছে, ছেলেরা ভালো অবস্থায় আছে। তবে একটা বিষয়ে পুরোপুরি নিশ্চিত— যদি কেউ খেলার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে।’

স্কালোনি যোগ করেন, ‘বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। আপাতত ওরা ভালো অবস্থায় আছে। আমরা ওদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যখন চূড়ান্ত সময় আসবে, অর্থাৎ (বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে) শেষ সপ্তাহে ওদের ফিটনেস যাচাই করা হবে। তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া অবশ্যই কষ্টদায়ক, তবে দলের স্বার্থটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

লিওনেল স্কালোনির দল কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে? আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের দলটাই বা কেমন হলো? এই দলের শক্তি আর দুর্বলতার জায়গা কোথায়? কারা হতে পারেন এই বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রাম্প...
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর সেরাফাল্লে স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের নায়ক ডিফেন্ডার...
এর আগে গত বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান এ তারকা পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণ দেখিয়ে...
এই সাফল্যের গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে চলা এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ১৯৩০ থেকে ১৯৭০—টানা ৪০ বছর বৈশ্বিক ফুটবলের বড় মঞ্চে ফ্রান্স ছিল ব্যর্থ। জিনেদিন জিদান বা...
যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩৯টি দেশের অভিবাসীদের নিয়ে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একটি বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে...
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকার শূন্য রেখায় থাকা নারী-পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ১৯ ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত...
বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে শুরু হচ্ছে ‌‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই...
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর