দেশের ১৩ জোনে বড়পর্দায় দেখা যাবে বিশ্বকাপ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে শুরু হচ্ছে ‌‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ভিন্নরকম আয়োজনের যাত্রা শুরু হচ্ছে। আর তারই অংশ হিসেবে দেশব্যাপী মোট ১৩টি জোনে বড়পর্দায় দেখানো হবে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। আয়োজক হিসেবে রয়েছে হাউজ ও অ্যাথলেট স্পোর্টস গিয়ার এবং সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি ফুটবল টার্ফে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে ঢাকা ফুটবল ফিয়েস্তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব মো. তাছবীর হোসেন, অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজান মাহমুদ লিংকন ও হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ ওহী।

আয়োজকরা জানান, ঢাকা ফুটবল ফিয়েস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলকে ট্রিবিউট দেওয়া হবে। বিনোদন অঙ্গনের তারকারা শেয়ার করবেন তাঁদের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চের কথা। পাশাপাশি বিশ্বকাপ জার্সি নিয়ে থাকবে ফ্যাশন শো ও ডিজে ফিউশন। 

এরপরই দেশব্যাপী মোট ১৩টি জোনে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর মহাযজ্ঞ শুরু হবে। থাকবে ‘ফ্যান জোন’। আয়োজকরা জানান, ১১ জুন বিশ্বকাপ শুরুর রাতে ঢাকার তিনটি জোনে ঘটা করে এই আয়োজনের উদ্বোধন হবে। অনেকটা ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে এসব ফ্যান জোনে থাকবে নানা আয়োজন। থাকবে ফুডস্টল, গেমিং ও জার্সি ফেস্ট। থাকবে পুরস্কার জেতার সুযোগ। 

আয়োজকদের মতে, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা, সেখানে ভিন্ন মাত্রা যোগ করবে এই ঢাকা ফুটবল ফিয়েস্তা ও ফ্যান জোন।

ফুটবল বিশ্বকাপে শাকিরার গান নতুন কিছু নয়। ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) গেয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছিলেন এই কলম্বিয়ান পপতারকা। এমনকি সেই...
রোববার (১৭ আগস্ট) ফুটবলের এক নতুন উন্মাদনার সাক্ষী হলো ঢাকা। ‘ম্যানচেস্টার ইউনাইটেড’ বনাম ‘আর্সেনাল’ ম্যাচকে কেন্দ্র করে মাইকোর সঙ্গে জমজমাট এক ওয়াচ পার্টি আয়োজন করে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, যা...
সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সরব ‘সংগীতের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবর। ব্যক্তিগত বিষয়াবলী ছাড়াও নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত ঘটনা জাতীয় দল থেকে ইতালি প্রবাসী...
লিওনেল মেসির শহর এখন মায়ামি। সেই শহরের মাঠ মায়ামি হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। এমন জয়ে আনন্দ আছড়ে পড়ছে বাংলাদেশেও। সিডনিতে বসে সেই...
সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি নানা বয়সীদের সংক্রমণ ও মৃত্যুতে দুশ্চিন্তায় অভিভাবকরা। হাম ও হামের উপসর্গে এই বিভাগে মৃতের সংখ্যা ৬৫ জন। চিকিৎসকরা বলছেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার) চেষ্টা আবারও নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শনিবার ভোরে মেহেরপুরের...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৩ জন। 
লোডিং...

এলাকার খবর