মে মাসে মূল্যস্ফীতি বেড়ে এখন ৯.৪২ শতাংশ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির পারদ আরও ওপরে উঠেছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস এপ্রিলে ছিল ৯ দশমিক শূন্য ৪ শতাংশ।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতই মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে। নিত্যপণ্যের দামের ওপর চাপ অব্যাহত থাকায় খাদ্য মূল্যস্ফীতি মে মাসে বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে পৌঁছেছে। এক মাস আগে, অর্থাৎ এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেড়ে মে মাসে ৯ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাবের পাশাপাশি দেশের অভ্যন্তরে জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় বাড়ায় মূল্যস্ফীতির ওপর এই বাড়তি চাপ তৈরি হয়েছে।

বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক সংঘাতের প্রভাব পড়েছে দেশের কোরবানির পশুর হাটে। পশুপালন, খাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় গরুর দামও বেড়েছে। ফলে অনেক ক্রেতা কোরবানি দিতে পারবেন কি না, তা নিয়ে...
সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা
দেশের অর্থনীতি এখনও বড় ধরনের সংকটে রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ ও বৈশ্বিকসহ ত্রিমুখী চাপ সামলাতে হচ্ছে সরকারকে। শনিবার সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত পিপিআরসি'র আলোচনায় এসব...
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি নানা চাপে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগ স্থবিরতা দেশের সামষ্টিক অর্থনীতিকে প্রভাবিত...
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বাড়ায় দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। এর ফলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছে ঢাকা চেম্বার। 
রামিসা হত্যা মামলার রায়ে খুশি তার স্কুলের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী। রামিসার কথা মনে করে এখনো কান্নায় ভেঙে পড়ছেন তারা। যে নৃশংসতার শিকার হয়েছে শিশুটি, তা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, সেই প্রত্যাশা...
বাড়তি পরিচালন খরচ, সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়া এবং প্রয়োজনীয় গবেষণার ঘাটতিতে বড় ধরনের চাপের মুখে পড়েছে দেশের সমুদ্রগামী মাছ ধরার জাহাজগুলো। উচ্চ বিনিয়োগের পরও লক্ষ্যমাত্রা অনুযায়ী মাছ শিকার করতে...
মাত্র পাঁচ কার্যদিবসে মৃত্যুদণ্ডের রায় হলো আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। কিন্তু এমন ভাগ্য হয় না অধিকাংশ ভুক্তভোগীর। অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই পেরিয়ে যায়...
রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের সামনে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন। তাঁর হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে।
লোডিং...

এলাকার খবর