ভোরে ব্রাজিল–মিশর লড়াই, হন্ডুরাসের বিপক্ষে নামছে আর্জেন্টিনা

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম

ফিফা বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। কাল সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৪টায় ব্রাজিল-মিশর লড়াই। আলাদা ম্যাচে নামবে ইউরোপের দুই জায়ান্ট জার্মানি ও ইংল্যান্ড। আর রাত পৌনে ১২টায় মুখোমুখি পর্তুগাল-চিলি।

বিশ্বকাপের বাকি এক সপ্তাহেরও কম। শেষ মুহূর্তে এসে সব দলের লক্ষ্য একটাই, কম্বিনেশন ঠিক রেখে জয়োল্লাস করা। আর হারলে, সেখান থেকে শিক্ষা নিয়ে বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

চোট এড়ানোর চ্যালেঞ্জটাও মাথায় রাখতে হচ্ছে। হন্ডুরাসের বিপক্ষে তাই মেসি থাকবেন বিশ্রামে। আঙুলের ইনজুরিতে কিপার এমি মার্তিনেসও স্কোয়াডের বাইরে। সুযোগ পেতে পারেন রুলি। আক্রমণে ভরসা লাউতারো-আলভারেস জুটি।

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি অনুশীলন শুরু করেছে। তবে এ ম্যাচে ওকে খেলানোর ইচ্ছা নেই। হন্ডুরাসের পর আরও একটা ম্যাচ আছে। বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনব কি-না, এ দুই ম্যাচে ছেলেদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’

রোমাঞ্চ ছড়াবে ব্রাজিল-মিশর লড়াই। বিশ্বকাপের আগে দুদলেরই শেষ প্রীতি ম্যাচ। পূর্ণ শক্তির দল নিয়ে নামবে সেলেসাওরা। তবে চোটের কারণে নেই নেইমার। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়নদের চমকে দিতে সালাহ-মারমুশদের দিকে তাকিয়ে আফ্রিকান দলটি।

বিশ্ব আসরে লড়াইয়ের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি জার্মানি-যুক্তরাষ্ট্র। ফিনল্যান্ডকে উড়িয়ে দুর্দান্ত ফর্মে জার্মানরা। চারবারের চ্যাম্পিয়নদের ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ।

দু’মাস পর মাঠে নামবে আরেক সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সবশেষ দুই প্রীতি ম্যাচে জয়হীন টুখেল-শিষ্যরা। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আগে দলে আত্মবিশ্বাস ফেরানোই এখন মূল লক্ষ্য দ্য থ্রি লায়নসের।

লিওনেল স্কালোনির দল কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে? আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের দলটাই বা কেমন হলো? এই দলের শক্তি আর দুর্বলতার জায়গা কোথায়? কারা হতে পারেন এই বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রাম্প...
বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন, আলজেরিয়ার বিপক্ষে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল। এর আগে অনেক সংবাদমাধ্যম জানিয়েছিল, পুরোপুরি ফিট না হওয়ায় এ দুটি ম্যাচ খেলতে...
এই সাফল্যের গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে চলা এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ১৯৩০ থেকে ১৯৭০—টানা ৪০ বছর বৈশ্বিক ফুটবলের বড় মঞ্চে ফ্রান্স ছিল ব্যর্থ। জিনেদিন জিদান বা...
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ...
আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি নৌকা থেকে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ...
লোডিং...

এলাকার খবর