ফ্যাটি লিভার দিবস

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী আয়োজন

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। স্বাস্থ্য ও শিল্পের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ফ্যাটি লিভার রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়জন শিল্পী লাইভ চিত্রাঙ্কনের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তাদের শিল্পকর্মে রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হয়, যা দর্শকদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে স্বাস্থ্য বার্তা পৌঁছে দেয়। সকাল থেকে শুরু হওয়া এই লাইভ আর্ট সেশন চলে সারাদিন এবং সন্ধ্যায় প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আরও ছিল কন্টিনিউয়িং মেডিকেল শিক্ষা কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন জনসচেতনতামূলক সেশন, যা অংশগ্রহণকারীদের লিভার স্বাস্থ্য বিষয়ে বাস্তব ধারণা প্রদান করে।

অনুষ্ঠান সম্পর্কে হাসপাতালের ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আরিফুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপন করা হয়েছে। চিকিৎসক ও শিল্পীরা একসঙ্গে কাজ করে সমাজে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন।

আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান, প্রধান আর্থিক ও ব্যবসা কর্মকর্তা আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. আজহারুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন সৃজনশীল জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন। আর হামের উপসর্গ দেখা গেছে ৮৩ হাজার ১৩৯ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। আর হাসপাতাল থেকে...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান...
ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেও ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। বৃহস্পতিবার প্রস্তাবিত অর্থবিল ২০২৬ এবং...
ভারতের মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের সংঘাতে কামজং জেলায় সশস্ত্র হামলায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দীর্ঘদিনের জাতিগত বিরোধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে নেতারা একথা বলেন।
আজ রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৩টি দেশ ও ১৬ ভেন্যুতে ৪৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি সাউথ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচে খেলবে সাউথ কোরিয়া ও চেকিয়া।
লোডিং...

এলাকার খবর