‘বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে কম গুরুত্ব দেওয়া হয়েছে’

সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির। রাজধানীর ধানমন্ডিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ও চ্যালেঞ্জ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলে সিপিডি। 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:১১ পিএম

সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির। রাজধানীর ধানমন্ডিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ও চ্যালেঞ্জ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলে সিপিডি। 

বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান ৩০ শতাংশের বেশি। তবে, বাংলাদেশে সবুজ জ্বালানির অবদান মাত্র ২ দশমিক ৩ শতাংশ। 

নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। তবে, বাজেটে এর প্রতিফলন নেই বলে মনে করছে সিপিডি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাত্র ২ শতাংশ বরাদ্দ প্রস্তাব হয়েছে এ খাতে। 

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,‘সরকারের প্রশাসন যন্ত্র এবং জ্বালানি মন্ত্রণালয়ের ভেতরে এখনো জীবাশ্ব জ্বালানি কেন্দ্রিক এক ধরনের মন–মানসিকতা রয়েছে, সেটা কিন্তু এই রাজস্ব কাঠামো থেকে বেশ কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। হয়তো বাজেট বরাদ্দের ক্ষেত্রে বড় উচ্ছ্বাস নেই, একইসঙ্গে নবায়নযোগ জ্বালানির জন্য কিন্তু বাড়তি বরাদ্দ আমরা সেখানে দেখিনি’ 

সিপিডি বলছে, বাজেটে এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে কম কর রাখা হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় বাধা। বিদ্যুৎ খাতে ৩৭ হাজার কোটি এবং জ্বালানি তেলের জন্য আরও ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। 

বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আজকে যদি আমরা সত্যি সত্যি নবায়নযোগ্য জ্বালানিকে বিশ্বাস করি এবং ধারণ করি তাহলে ওইভাবে পলিসি দিতে হবে। আজকে যে কাণ্ডটা বাজেটে করা হয়েছে, এটা আসলে খুবই স্পর্শকাতর। এখানে আমরা যারা বসে আছি, আমরা একজনও কিন্তু বাসার ছাদে সোলার প্যানেল লাগাতে চাইলে টেক্স ইনসেনটিভ পাব না।’  

চলতি অর্থবছর এডিপিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৬টি প্রকল্প থাকলেও, বাজেটে ৫টি করা হয়েছে; বাতিল হয়েছে বেশ কিছু প্রকল্প। একইসঙ্গে, কৃষিখাতে সোলার সেচ চালুর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেই। 

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘সৌরবিদ্যুতকে জনপ্রিয় করার জন্য যেভাবে বলা হচ্ছে, বাজেটের যে ইনসেনটিভ সেটাতে এটা ঠিকভাবে পরিষ্কার নয়। যেটা দরকার সেটা হলো কৃষিসেচের ক্ষেত্রে সোলার ডিভাইসের দাম যথেষ্ট কমানো দরকার। অন্তত ৫০ শতাংশ সাবসিটি এখানে দেওয়া দরকার।’ 

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংশোধিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানি আমদানিতে শুল্ক ও কর বাড়ানোর দাবি সিপিডির। 

 

ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর