চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ জুন ২০২৬, ১০:১৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার চীনের স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে) বেইজিংয়ে অবস্থিত এই জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের  ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। 

জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন শেষে একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।

বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে চীনে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামসহ বিএনপির কয়েকজন...
চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। এতে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, নতুন যুগের জন্য একটি...
নতুন যুগের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমনটা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।...
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক চলছে বেইজিংয়ের গ্রেট হলে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা সিফাত হোসেন। কেন এই হত্যাকাণ্ড, মিলছে না তার জবাবও। এদিকে, হত্যায় জড়িত অভিযোগে একজন গণপিটুনিতে মারা গেলেও প্রতিবেশীরা বলছেন, ৪...
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
বিবিএসের সাময়িক হিসাবে, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। এসময় বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ লাখ ১৮ কোটি টাকা। অর্থাৎ জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর