কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. রাজন (৩৫)। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম এবং তার কয়েদি নম্বর  ৯২৩০/এ। তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন– সে বিষয়ে কিছু জানা যায়নি। 

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রাজীব জানান, আজ বিকেলের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি রাজন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি রাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ফরহাদ আলী নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ​আজ সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
চাঁদপুরে বিশেষ টিকাদান কর্মসূচি চললেও হামের সংক্রমণ থামছে না। আক্রান্তদের বেশিরভাগই ছয় মাসের কম বয়সী শিশু। দুর্গম এলাকায় টিকাদানের হার কম থাকায় ঝুঁকি বাড়ছে। এর মধ্যে ডেঙ্গুও বাড়ায় হাসপাতালগুলোতে...
বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। নিলামে নতুন কোনো গাড়ির...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
সদ্য শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে দায়িত্বে বহাল রাখা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মেয়াদ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স। আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা...
লোডিং...

এলাকার খবর