মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে পোশাক রপ্তানি কমছে, চলছে ছাঁটাই 

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশে পোশাক উৎপাদন ও ক্রয়াদেশ কমেছে। আর এর প্রভাবে কর্মী ছাঁটাই চলছে। রোববার যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আপাতত থামলেও এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিতে দেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প চাপে পড়েছে। দেশের শিল্প খাতে জ্বালানির প্রায় ৯৫ শতাংশই আসে উপসাগরীয় অঞ্চল থেকে। ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে।

ইকোনমিস্ট বলছে, উৎপাদন ও জাহাজীকরণে সংকট এবং পশ্চিমা ক্রেতাদের কম চাহিদার কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে মাসে টানা দশম মাসের মতো পোশাক রপ্তানি কমেছে।

দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে...
রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইনডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল - আইবিসি'র নেতারা। 
পোশাক খাতে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য পূরণে সহযোগী শিল্পকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিজিএমইএ। এর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরির ওপরেও জোর দিচ্ছেন পোশাক খাতের...
বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে একক মাস হিসেবে মে মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর