হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১১১৪

দেশে ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২১ জন নতুন রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬২৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

 

বরিশাল, খুলনা, চট্টগ্রামসহ সারাদেশের বিভাগীয় শহর ও জেলা হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনায় এ বছর মৃত্যু ছাড়িয়েছে ৪০ জনে। আর চট্টগ্রামে আক্রান্ত পার করেছে ৪ হাজার। অন্যদিকে...
বিশ্ব হার্ট দিবস–২০২৬ উপলক্ষে হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ...
সরকারি হাসপাতালে রোগীর সেবা বাড়াতে সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। শুক্রবার জাতীয় রাজস্ব...
লোডিং...

এলাকার খবর