কাঁচামরিচের দাম কমেছে, বেড়েছে মাছ-মুরগি-সবজির 

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা। এক কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সঙ্গে কমেছে শশার দামও। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা দরে।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা। এক কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সঙ্গে কমেছে শশার দামও। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা দরে।

তবে সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম দোকান ভেদে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। বেশি দামে ক্ষুব্ধ ক্রেতারা। 
 
শুধু ডিম নয়, বাড়ছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। 

মাছের বাজারেও দামে উর্ধ্বগতি। সব ধরনের মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ছোট তেলাপিয়া ২৩০ টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে। ছোট ও বড় পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়। রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা।

কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোলের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা। 

  

দেশের বাজারে টানা তিন দফায় ৬ হাজার ৬১৫ টাকা বাড়ার পর আজ সোনার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। নতুন দাম আজ শুক্রবার সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...
এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ...
মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। 
জ্বালানি সংকটে দোকান ও শপিংমলকে সময় বেঁধে দিল সরকার। এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময়...
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য এ সফর ঘিরে দুই...
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের...
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর