রাজধানীতে পোশাক শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতার নাম সাজবুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর ফেসবুকেও একই পরিচয় দেওয়া রয়েছে।

আজ সকাল থেকে নিজের ফেসবুকে আন্দোলনের একাধিক ছবি পোস্ট করে সাজবুল এতে অংশ নেওয়ার কথা লিখেছেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়েও পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি নিজেও একজন শ্রমিক’।

সাজবুলের ছাত্রলীগের পরিচয় এবং তার শ্রমিকদের বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক ফেসবুক পেজ ও গ্রুপের পোস্টে। জবিয়ান নামের একটি পেজের এক পোস্টে জানানো হয়, শ্রমিক আন্দোলনে নের্তৃত্ব দেওয়া নিষিদ্ধ জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম জানিয়েছেন, তিনি এখন গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছেন।

এসব ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মেসেনজারে বার্তা পাঠালেও তার উত্তর মেলেনি।

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মূল অভিযুক্তসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে ওই এলাকায় এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায়...
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
জাতীয় দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোটের কারণে সাফের দল থেকে ছিটকে গেছেন রোনান সুলিভান। তাঁর শূন্যতা কীভাবে পূরণ করববেন, সেটা নিয়ে এখন ভাবতে হবে ডুলিকে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর