ছুটির দিনেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়ছেন চালকরা। কোথাও গ্যাস মিললেও চাপ কম থাকায় দীর্ঘ হচ্ছে অপেক্ষার সময়। গ্যাস সংকটের প্রভাব পড়ছে যাত্রীসেবাতেও।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর কল্যাণপুরে সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। কারও অপেক্ষা দুই ঘণ্টা, কারও আবার ৭ থেকে ৮ ঘণ্টা।গ্যাসের আশায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।

রাজধানীজুড়েই একই চিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে কমছে দৈনিক আয়।

একজন সিএনজি চালক বলেন, দুইবার সিরিয়াল দিতে গেলে দিনের ১২ আনা সময় চলে যায়। গ্যাসের কোনো আয় নাই। কোনো জায়গায় গ্যাস পাওয়া যায় না। অর্ধেকের বেশি পাম্প বন্ধ। 

আরেক চালক বলেন, গ্যাসের কারণে যে সময়টা ব্যয় হইতাছে, মালিক কিন্তু টাকা কম নিতাছে না। 

আরেকজন চালক বলেন, আমরা এই যে ৫ থেকে ৬ ঘণ্টা সময় নষ্ট করে গ্যাস নিই, মালিক কিন্তু এক টাকাও কম নেয় না। আমরা কীভাবে চলব, আমাদের পরিবার কীভাবে চলবে?

রাজধানীর একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষমান আরেক চালক বলেন, রাতের ১টার সময় এসে সিরিয়াল দিয়েছিলাম। এভাবে সিরিয়াল একটু একটু করে আগাচ্ছে। তাও শুনতেছি পাম্পে গ্যাসের প্রেসার নাই। বিভিন্ন ধরনের সমস্যা। 

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি চালক ও পাম্প কর্তৃপক্ষের।

এক চালক বলেন, আমাদের খুব ভোগান্তি হচ্ছে। সকাল ৮টা বাজে আইসা লাইনে দাঁড়াইছি। এখন মাত্র ১৮০ টাকার গ্যাস নিতে পেরেছি। এ পরিস্থিতিতে আমরা কীভাবে চলব? 

একটি ফিলিং স্টেশনের কর্মী বলেন, আমাদের দুইটা নজেল চালু রাখা হয়েছে। আর দুইটা নজেল বন্ধ। গ্যাসের লাইনে প্রেসার খুবই কম। 

বিক্ষুব্ধ এক চালক বলেন, এভাবে গ্যাস দেওয়ার চেয়ে সরকার সব বন্ধ করে দিক। প্রয়োজনে এক সপ্তাহের মধ্যে সমস্যার পূর্ণ সমাধান করে ভালোভাবে গ্যাস দিক। 

দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট পুরো নগর পরিবহন ব্যবস্থায় তৈরি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

 

কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙ্গা,...
দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের ৫ শতাংশই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে...
দুটি এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এর মধ্যেই এলএনজিবাহী একটি জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরে যাওয়ায় ১৫ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার...
এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এসময়, ইয়েমেনে...
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি...
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তিগুলোর এই মহা-জোটে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে ভারতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর