নেপালে হড়কা বান, ৩০ সেকেন্ডেই ভেসে গেল সেতু

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

নেপালে প্রবল পাহাড়ি ঢলে চোখের পলকে তলিয়ে গেছে সেতুসহ বিভিন্ন অবকাঠামো। এ ঘটনার পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, মাত্র ৩০ সেকেন্ডেই কাদাগোলা ঢল এসে একটি সেতুটি ভাসিয়ে নিয়ে যায়।

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুওয়া জেলায় এই আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন প্রায় ৪০০ মানুষ, যাঁদের অধিকাংশই পর্যটক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তিব্বত থেকে আসা ভোটে কোশি নদী নেপালের ত্রিশূলী নদীতে মিশেছে। পরবর্তীতে এটি গণ্ডক নদী নামে ভারতে প্রবেশ করে। এই নদীর প্রবল ঢল রাসুওয়া সীমান্ত ক্রসিংয়ের তিমুরে বাজার এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে।

নেপালের গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টকে উত্তরগয়া গ্রামীণ পৌরসভার সহ-সভাপতি চামেলি গুরুং জানিয়েছেন, শ্যাফরুবেসি, বেত্রাবতী, মাইলুং, সল্লেটার, শান্তিবাজার, পাইরেবেসি, খাল্টি বস্তি, সোলে, ত্রিশূলী ও বাটারসহ প্রায় ডজনখানেক জনপদ এই বন্যায় প্লাবিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নানা ভিডিওতে কাদাগোলা পানির তোড়ে বিভিন্ন অবকাঠামো ও বাড়িঘর ভেসে যেতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায়, একটি সেতুর মধ্যভাগ ভেঙে পানিতে ভেসে যাচ্ছে।

কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েকটি বাস দাঁড়িয়ে আছে এবং এগুলোর চাকা পানির নিচে। অনেককেই নিজেদের স্বজনদের খুঁজতে দেখা গেছে ভিডিওগুলোতে।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের তিমুরে মোতায়েন থাকা পুলিশের ৯ জন সশস্ত্র সদস্য নিখোঁজ হয়েছেন।

নুয়াকোট, ধাদিং, চিতওয়ান, গোর্খাসহ ত্রিশূলী নদী অববাহিকার আশেপাশের এলাকাগুলোতে স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নেপাল পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানি না, তবে বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা নদীর পারের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছি। আমাদের সমস্ত সম্পদ উদ্ধারকাজে নিয়োজিত।’

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌর প্রকল্পসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্যোগের কারণে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।’

নেপালে তিব্বত সীমান্ত এলাকায় বড় ধরনের হড়কা বানে বেশ কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্প ভেসে গেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই...
নেপালের সিরাহা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ ও প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। দেশটির সুনসারি জেলায় দুই ধর্মীয় সম্প্রদায়ের সংঘর্ষের প্রভাবে...
ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
গুম প্রতিরোধে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দলীয় জোট। এরপর স্পিকারকে গুম প্রতিরোধে স্মারকলিপি প্রদান করবে বিরোধী জোট। 
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর