কফি এনিমা দিয়ে লিভার পরিষ্কার, নাকি জীবনের ঝুঁকি?

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক চিকিৎসাপদ্ধতি, নাকি মারাত্মক এক স্বাস্থ্যঝুঁকি? কফি দিয়ে কি সত্যি লিভার পরিষ্কার সম্ভব? চলুন জেনে নিই চিকিৎসাবিজ্ঞান আসলে কী বলছে।

কফি এনিমা আসলে কী?

প্রথমে জানা দরকার এনিমা জিনিসটা আসলে কী। অন্ত্রে জমা কঠিন মল পরিষ্কার করার জন্য চিকিৎসকেরা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এনিমা ব্যবহারের নির্দেশ দেন। এটি তরল পদার্থ, যা পায়ুপথে দেওয়া হয় এবং এর তৈরি বোতল ফার্মেসিতে কিনতেও পাওয়া যায়। তবে চাইলেই যে কেউ হুটহাট এনিমা নিতে পারেন না। সবচেয়ে বড় বিষয়—চিকিৎসায় ব্যবহৃত কোনো এনিমাতেই কিন্তু কফি থাকে না।

তাহলে এই কফি এনিমা এলো কোথা থেকে? সম্প্রতি অনেকে বাড়িতেই অর্গানিক কফি ফুটিয়ে, ঠান্ডা করে পায়ুপথ দিয়ে অন্ত্রে প্রবেশ করাচ্ছেন। উদ্দেশ্য লিভার থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেওয়া। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

মারাত্মক ৭টি স্বাস্থ্যঝুঁকি

কফি এনিমা নিয়ে বিশ্বজুড়ে অনেক মানুষ জটিলতায় পড়ে চিকিৎসকের কাছে ছুটছেন। এতে মৃত্যুঝুঁকি কম হলেও যেসব বিপদ হতে পারে, তা আপনাকে চরম ভোগান্তিতে ফেলবে। আসুন ঝুঁকিগুলো সহজ ভাষায় জেনে নিই:

১. মারাত্মক পানিশূন্যতা ও লবণের ভারসাম্য নষ্ট: এনিমার সঙ্গে অন্ত্রের স্বাভাবিক তরল ও দরকারি খনিজ উপাদান বের হয়ে যায়। ফলে শরীরে লবণের সামঞ্জস্য নষ্ট হয়।

২. অন্ত্র ও মলদ্বারে আঘাত: এনিমা দেওয়ার সময় পায়ুপথ বা অন্ত্রের অংশ ছিঁড়ে যেতে পারে, যার ফলে প্রচণ্ড ব্যথাসহ তীব্র প্রদাহ সৃষ্টি হয়।

৩. অন্ত্র পুড়ে যাওয়া বা 'স্ক্যাল্ড': গরম কফি ব্যবহার করলে মলদ্বার পুড়ে ছাই হয়ে যেতে পারে! এর ফলে পরবর্তীতে মলদ্বার সরু হয়ে যাওয়ার (রেক্টাল স্ট্রিকচার) বিপদ থাকে।

৪. স্থায়ী কোষ্ঠকাঠিন্য: বারবার এনিমা দিয়ে মল বের করলে মলদ্বারের পেশি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

৫. রক্তে সংক্রমণ: বাইরে থেকে জীবাণু ঢুকে পুরো রক্তে ছড়িয়ে পড়তে পারে, যা জীবনঘাতী হতে পারে।

৬. উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস: অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ভালো জীবাণুগুলো থাকে, এনিমার সঙ্গে সেগুলোও বের হয়ে যায়।

৭. অতিরিক্ত ক্যাফেইন শোষিত হওয়া: মুখে কফি খেলে যে ক্যাফেইন রক্তে মেশে, পায়ুপথে নিলে তার চেয়ে অনেক বেশি মেশে! ফলে মাথাব্যথা, বুক ধড়ফড় এবং চরম অস্থিরতা তৈরি হতে পারে।

তাহলে এটি কেন এত জনপ্রিয়?

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে—কোনো শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণ না থাকার পরও কফি এনিমা এত জনপ্রিয় কেন? কেন মানুষ এটা নিয়ে এত কথা বলে? এর পেছনে ৪টি মূল কারণ আছে:

    প্রথমত: কফিতে থাকা ক্যাফেইন পায়ুপথ দিয়ে খুব দ্রুত রক্তে শোষিত হয়। ফলে সাময়িকভাবে একটা বিশাল সতেজতা আর কাজের উদ্যম অনুভূত হয়।

    দ্বিতীয়ত: পেটে জমা মল বের হয়ে গেলে স্বাভাবিকভাবেই স্বস্তি লাগে।

    তৃতীয়ত: পুরুষদের ক্ষেত্রে এনিমা দেওয়ার সময় প্রস্টেট গ্রন্থিতে চাপ পড়ে, যা কিছুটা ভালো লাগার অনুভূতি তৈরি করে।

    চতুর্থত: সাইকোলজিক্যাল প্রসেস! বিশ্বাসের সঙ্গে কোনো কিছু করলে মানসিকভাবে একটা প্রশান্তি চলে আসে, চিকিৎসাবিজ্ঞানে একে ‘প্লেসেবো ইফেক্ট’ বলে।

সব মিলিয়ে মানসিকভাবে ভালো লাগলেও ভেতরে ভেতরে শরীরের বারোটা বেজে যায়।

লিভার পরিষ্কার করবেন কীভাবে?

তাহলে প্রশ্ন হলো, শরীর বা লিভার ডিটক্স করবেন কীভাবে? চিকিৎসাবিজ্ঞান বলছে, আমাদের শরীরের কোনো অঙ্গই আলাদা করে ডিটক্স বা পরিষ্কার করার কোনো প্রয়োজনই নেই। প্রকৃতির নিয়মে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই আমাদের শরীর ক্ষতিকর উপাদান বের করে দেয়। আর এই ডিটক্স করার মূল কাজটিই ২৪ ঘণ্টা ধরে করে আমাদের লিভার এবং কিডনি। এমনকি কারও যদি লিভার বা কিডনি বিকলও হয়ে যায়, তখনও এসব ঘরোয়া ডিটক্স পদ্ধতি কোনো কাজে আসে না। বরং এটি যে কারও জন্য উল্টো বড় রকমের ঝুঁকি ডেকে আনে।

তাহলে সোজা হিসাব—কফি এনিমা দিয়ে লিভার পরিষ্কার করার চিন্তা একটি ক্ষতিকর ও বিপজ্জনক ধারণা। ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের শরীরের ওপর এমন পরীক্ষা-নিরীক্ষা একদম করবেন না। সুস্থ থাকতে প্রচুর পানি পান করুন, পুষ্টিকর খাবার খান আর শরীরকে নিজের কাজ নিজে করতে দিন।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর