কোক স্টুডিওকে ভাড়া দেওয়ায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁয়ের সরদার বাড়ি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, শুটিংয়ের জন্য সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।

সংবাদ সম্মেলনে শাহেদ কায়েস অভিযোগ করেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহাসিক বড় সরদার বাড়িটি সম্প্রতি শুটিংয়ের জন্য কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে স্টুডিও কর্তৃপক্ষ অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে ভবনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, দেশের পর্যটন ও প্রত্নসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনার ক্ষতি অপূরণীয়। দ্রুত সংস্কার করা না হলে ভবনটির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে সরদার বাড়িটিকে আগের নকশায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ।

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী ও দুষ্ট লোকের কূটকৌশলের কারণে দেশে সারের সংকট দেখানো হচ্ছে। জরুরি...
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য...
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে রাতে তাদের...
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার...
সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর...
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সোসাইটির...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর