সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের কার্যক্রম

দুই দিনে ২ হাজার ৩১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গেল দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। এর বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি টাকা। তবে এখনো বড় ধরনের চাপ দেখছে না ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। 

দীর্ঘ অপেক্ষার পর টাকা উত্তোলনের দুয়ার খোলায় অনেকেই ভিড় করেছেন ব্যাংকে। কারও লক্ষ্য জমানো অর্থের মুনাফা তোলা, আবার কারও পুরো আমানত একসঙ্গে তুলে নেওয়ার আবেদন করা।

গত ২ দিনে ব্যাংকটিতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬১৩টি। টাকার অংকে যার পরিমাণ ২ হাজার ৩১৬ কোটি টাকা। এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ৭ হাজার ৬০৯ জন গ্রাহক এবং তাদের অর্থের পরিমানে ৬০৪ কোটি টাকা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন চাপ সামলাতে হয়নি ব্যাংকটিকে। 

ব্যবস্থাপনা পরিচালক, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, 'এই আবেদন আগামী মাসেও চলবে, তার পরের মাসেও চলবে, তার পরের মাসেও চলবে; যতদিন না পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারব। কারণটা হলো যে, এই আবেদনটা যেদিন গ্রহণ করছি, তার থেকে পেমেন্ট দেওয়ার সময়টা আমরা ৫-৭ দিন হাতে রেখেছি। কারণটা হলো যে, আমাদেরকে টাকার যোগান করতে হবে।'

জরুরী প্রয়োজনের পাশাপাশি পুরো টাকাও তুলে নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। তবে সেক্ষেত্রে মুনাফা দেবে না ব্যাংকটি। এছাড়া আগামীতে টাকা উত্তোলনের জন্য ৭ দিন অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। 

তিনি বলেন, 'টাকা নিতে পারতেছে, টাকা দিতে পারতেছি- এটাই শেষ নয়। আমরা এখন স্বাভাবিক লেনদেন করতে পারছি। তো আমরা কাস্টমারদের আহ্বান জানাই যে, আমাদের সাথে এখন স্বাভাবিক লেনদেন আপনারা করুণ। আমাদের প্রতি আস্থা রাখুন, এটা সরকারি ব্যাংক।'

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিস্থিতি আর খারাপ হবার সম্ভাবনা নেই। তাই ব্যাংকের প্রতি আস্থা রেখে গ্রাহকদেরকে স্বাভাবিক লেনদেন করার আহবান জানান ব্যবস্থাপনা পরিচালক।

২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর ২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে ৪টি আপত্তি। এর মধ্যে দুটি গুরুতর আর্থিক অনিয়ম। এনজিও নিবন্ধন ও নবায়ন ফি থেকে উৎসে কর না কাটা এবং কম...
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে—এসব খাল, নদী ও জলাধারের পাড় দীর্ঘমেয়াদে কীভাবে রক্ষা করা যাবে, কীভাবে ঠেকানো যাবে মাটির ক্ষয়।...
জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির পর্যালোচনায় জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব করা হলেও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
গ্যাস ও বিদ্যুৎ সংকট আর নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সাধারণ মানুষের জীবন। গ্রাহকদের দ্বিগুণ বিদ্যুতের বিল হওয়ায় চুরি ও অনিয়মের অভিযোগ ভোক্তা অধিকার সংগঠন- ক্যাবের। বৃহস্পতিবার রাজধানীতে নিজ...
লোডিং...

এলাকার খবর