বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বাড়ল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই নির্দেশনা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১৮ হাজার ডলারের মধ্যে প্রতিবার বিদেশে যাত্রার সময় নগদে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার এবং বাকি অর্থ কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে।

বাংলাদেশি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করা এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে; অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত পরিমাণের সর্বোচ্চ ৫০ শতাংশ তারা ব্যয় করতে পারবে।

নতুন এই কোটা প্রতি পঞ্জিকাবর্ষে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) প্রযোজ্য হবে।

আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা...
এনবিআর সংস্কার আন্দোলনের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশে বাতিল হয়েছে তাদের লঘুদণ্ড। রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না ইরান। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, বিগত মাসগুলোতে ওয়াশিংটনের সামরিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর