দূষণমুক্ত নদী-বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সবার দায়িত্বশীল ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।’ 

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
‘আমি প্রতারিত হয়েছিলাম’—র‍্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঈশা রিখী। ‘বিগ বস ২০’-এর সম্প্রচারের আগে দেওয়া এক...
বিএনপি সরকারে আসার ছয় মাস যেতে না যেতেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর