জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া আজ বুধবার থেকেই কার্যকর।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রতি ১০০ কিলোমিটারে ২.৯৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
এরআগে গতকাল মঙ্গলবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানো হয়। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয় ১৭ পয়সা।
দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে গত রোববার ২০ টাকা বাড়ায় জ্বালানি বিভাগ। ওইদিন মধ্যরাত থেকেই ভোক্তা পর্যায়ে প্রতিলিটার অকটেন ১৬৫ টাকা, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।



