বাংলা কিউআর এখন ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর পেমেন্টের টাকা পাবেন সরাসরি ও তাৎক্ষণিকভাবে। এছাড়াও কমবে লেনদেন খরচ। আর ১ নভেম্বর শুরু হবে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন।  

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিউআর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালুর পাশাপাশি, তিন মাসে এর ব্যবহার বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। মোবাইল অ্যাপস ও কিউআর স্ক্যান করে দৈনিক গড়ে লেনদেন হচ্ছে প্রায় ১৪৩ কোটি টাকা। 

বুধবার বাংলাদেশ ব্যাংক জানায়, ডিজিটাল লেনদেন সহজ ও সাশ্রয়ী করতে ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে সরাসরি পাবেন ব্যবসায়ীরা। পাশাপাশি মিনিমাম চার্জ তুলে দেয়ায় অনেক কমবে তাদের লেনদেন খরচ। দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে বিশেষ প্রণোদনাও। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা কিছু কিছু পদক্ষেপ নিয়েছি যেটা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এরপর কিছু ১ নভেম্বর এবং আরও কিছু নভেম্বরের মাঝামাঝি বা বছরের শেষ নাগাদ চালু হবে। এগুলো যখন চালু হয়ে যাবে আশা করি বিগত তিন মাসে যে অগ্রগতি আমরা দেখতে পেলাম, আগামী তিন মাসে আরও বেশিগুন গতিসসম্পন্ন অগ্রগতি আমরা দেখতে পাব। ’   

বাংলা কিউআরের পরিধি বাড়াতে ১ নভেম্বর চালু হচ্ছে ব্যক্তি পর্যায়ে লেনদেন। অর্থাৎ,  একজন গ্রাহক অন্য গ্রাহককে সরাসরি টাকা পাঠাতে পারবেন। বাংলা কিউআর বাস্তবায়নে কেউ বাধা দিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কেউ চাইলে রেস্টুরেন্টে খেয়ে বেয়ারাকে টিপস পর্যন্ত দিতে পারবেন এই বাংলা কিউআর ব্যবহার করে।’   

এছাড়া, বাংলা কিউআর লেনদেনের বিরোধ ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। 

 

মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর