জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে মেঘনাঘাট হরিপুর জাতীয় গ্রিডের লাইন বিকল হয়ে পড়লে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
দুপুর পৌনে ১টা থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এসময় রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে জাতীয় গ্রিডের পুরো সিস্টেম ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার বা এনএলডিসির নিয়ন্ত্রণে আনা হলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


