মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি আমদানিতে বাড়তি ৪০ লাখ ডলার ব্যয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে সংশ্লিষ্টদের মতে, এ খাতে বিনিয়োগ আকর্ষণে কার্যকর নীতিমালা ও ই-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের রিনিউয়েবল এনার্জি ফেস্ট। এতে অংশ নিয়েছেন দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা পেলে এ খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে মনে করছে উৎসবে আগত বিদেশি বিনিয়োগকারীরা। 
 
এশিয়া-প্যাসিফিক রিনিউয়েবল এনার্জি কাউন্সিলের সহকারী প্রধান নির্বাহী স্কট হ্যামিলটন বলেন, ‘সরকার আমাদের পরামর্শগুলো শুনেছে, বেশকিছু কার্যকর পদক্ষেপও আমরা দেখছি। দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা পেলে, আশা করছি এখাতে বিনিয়োগের সুযোগ  বাড়বে।’

বুয়েট আইইএসডি পরিচালক আলী আহমেদ শওকত চৌধুরী বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে শুধু শুল্কছাড় নয়, সৌর প্যানেল, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রপাতির ই-বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগও প্রয়োজন।’

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। তাইতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণে আইন করছে সরকার।’ 

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৯৬ শতাংশেরও বেশি এখনো জীবাশ্ম জ্বালানিনির্ভর। তবে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের।’

বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
সরকারকে বিব্রত করতেই পুলিশ মহপদির্শকের (আইজিপি) ক্রসফায়ার নিয়ে বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
এক দশকে জাপানে রপ্তানি ৩৫ শতাংশ বাড়লেও আমদানির গতি কম। তবে, বিশ্বব্যাংক কিংবা প্রধান উন্নয়ন সহযোগীরা পিছিয়ে থাকলেও, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কেবল জাপানই দিয়েছে নতুন ঋণের বড় প্রতিশ্রুতি। দুই...
লোডিং...

এলাকার খবর