পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের কৌশল উন্নত করা হচ্ছে: টাস্ক ফোর্স

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কৌশলগত কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স। অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ স্থানান্তরের ঘটনাগুলোকে। 

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকে  সংবাদ সম্মেলনে এ কথা জানান টাস্ক ফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। 

আওয়ামী লীগ আমলে ব্যাংক থেকে ঋণের নামে বেরিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা। অভিযোগ রয়েছে, এসব অর্থের বড় অংশই পাচার হয়েছে বিদেশে। এসব অর্থ উদ্ধারে চলছে তদন্ত, মামলা আর আন্তর্জাতিক যোগাযোগ।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত স্টোলেন অ্যাসেট রিকভারি নিয়ে সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী বলেন, দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থ উদ্ধারের কৌশল উন্নত করা হচ্ছে। আন্তর্জাতিক ল’ ফার্ম যুক্ত করার পাশাপাশি ফৌজদারি ও দেওয়ানি, দুই আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে টাস্কফোর্স।

ফরহানুল গণি চৌধুরী বলেন, ‘প্রশ্নটা হলো– টাকাটা কবে আসবে, সেটার চেয়ে আমরা পরিষ্কারভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি কিনা। হলে আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি সময়ে সেটারই একটা ফল পাব। হয় ইতিবাচক, না হয় নেতিবাচক।’

সংবেদনশীল তথ্য প্রকাশ হলে পাচারকারীরা সম্পদ সরিয়ে ফেলতে পারেন। তাই তথ্য দেয়ার ব্যাপারে সতর্ক বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একেকটি দেশের আইন একেকরকম। কোনো দেশ কালো টাকাকেও স্বাগত জানায়। আবার কোনো দেশে কোনোভাবেই কালো টাকা ঢোকার সুযোগ নেই। অতএব একেকটা দেশের আইন একেক রকম। একেকটা দেশের সংস্কৃতি একেকরকম। তাই আমাদের জন্য কঠিক কাজ হবে সেগুলো (টাকা) ফিরিয়ে আনা।’   

তবে দেশের বাইরে কী পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে বলেনি বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স।

 

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীরা কেউই শান্তিতে থাকতে পারবে না বলে  মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বিএফআইইউ-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, পাচার অর্থ যেকোনো...
চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের...
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধের (ইউসেন্স) সুবিধা দিয়েছে...
টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব...
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে আজ। একথা নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি এক দিনেই শেষ হয়েছে হাইকোর্টে। আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী...
এ সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ফিলিপাইন ও চীনের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
দুধ, মাছ, সবজি কিংবা মসলা—দেখতে ভালো হলেই নিরাপদ নয়। তাতে থাকতে পারে ক্ষতিকর জীবাণু, নিষিদ্ধ উপাদান কিংবা দূষিত মাটি ও পানি থেকে আসা ধাতু। এসব ঠেকাতে আইন আছে। অভিযান হয়। জরিমানাও হয়। তারপরও...
লোডিং...

এলাকার খবর