পলাতকরা ভারতে বসে দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র করছে: রিজভী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

পলাতক শক্তি ও আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উসকানি ও নাশকতার নির্দেশ দিয়ে কোনো লাভ হবে না।’ 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। 

নাশকতা ও সহিংসতার বিষয়ে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানরত নেতাদের নির্দেশে দেশের ভেতরে কিছু লোক দিয়ে পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে।’ 

রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন, ‘ধৈর্যেরও একটি সীমা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘অতীতে দুর্নীতি ও লুটপাটের প্রসঙ্গ বিগত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছিল। সেই পুরোনো নিয়ন্ত্রণ ও শাসন ফিরিয়ে আনতেই বর্তমানে বোমাবাজি করা হচ্ছে।’ 

দুই একটি ককটেল ফাটিয়ে আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত...
শেখ হাসিনা কীভাবে আসবেন আইন মন্ত্রণালয় তা খতিয়ে দেখছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও এখানে আসবেন। এসে সাজা ভোগ করবেন।’  এ সময় তিনি...
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ পাকিস্তানের চেয়ে দেশকে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান...
পলাতক ফ্যাসিস্টরা আবার পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার প্রতি আউন্স ২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৭৬৯ ডলারে নেমেছে।
চট্টগ্রাম বন্দরে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে একদল সন্ত্রাসীর হামলা। তবে বাস্তবে নয়, এমন মহড়া হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। সন্ত্রাসী হামলা মোকাবিলার পাশাপাশি আগুন, বিস্ফোরক ও অন্যান্য...
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির...
৬ মাস আগে মজুরি বোর্ড গঠন করলে শ্রমিক অসন্তোষ এড়ানো যেত বলে মনে করে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সিপিডি। বুধবার সংবাদ সম্মেলনে সাড়ে ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর