প্যাক এশিয়া ও এয়ার এশিয়ার চুক্তি, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ সুবিধা

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৩৫ পিএম

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভ্রমণ ও সেবা সুবিধা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্যাক এশিয়া বাংলাদেশ এবং মালয়েশিয়ার ট্রাভেল এজেন্সি এয়ার এশিয়া।

রাজধানীর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তির মাধ্যমে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা আসে। এর মধ্যে রয়েছে বাড়তি লাগেজ সুবিধা, লাউঞ্জ সুবিধাসহ বিভিন্ন সেবা।

১৯৯৯ সাল থেকে শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে প্যাক এশিয়া বাংলাদেশ। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। ঢাকার পাশাপাশি বনানী ও গাজীপুরে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর করেন টোটাল এয়ার সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর মোরশেদুল আলম চাকলাদার এবং প্যাক এশিয়া বাংলাদেশ-এর বনানী ব্রাঞ্চ প্রধান বীরেন্দ্র কিশোর শিকদার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাক এশিয়া বাংলাদেশের প্রধান প্রদীপ রায় এবং প্রধান অপারেশন অফিসার শাহানুর রহমান। এছাড়াও টোটাল এয়ার সার্ভিসেস গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ আতিকুর রহমান মাসুদ এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আসিফ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্ব বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।

দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক ভেহিকল) আমদানির ওপর শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার সন্ধ্যায়...
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা...
শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে পরিবহন সংকটের অজুহাতে চট্টগ্রামের পাইকারি বাজারে মণপ্রতি ১০০ টাকা পর্যন্ত বেড়েছে চিনির দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বাড়ানো নিয়ে...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর