শেয়ারবাজার: সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্টের বেশি। সূচক বাড়লেও আগের দিনে চেয়ে ৭০ কোটির বেশি কমেছে লেনদেন। এসময় দর বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ২০ দশমিক ছয়-তিন পয়েন্ট। 

বৃহস্পতিবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ১৭ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ২১ দশমিক নয়-আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে।

সূচকের বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। বৃহস্পতিবার ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ১৪ লাখ টাকা কম। 

হাতবদলে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৬৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত ৬৬টি প্রতিষ্ঠানের।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক্স, ওরিয়ন ইনফিউশন দ্বিতীয়, তৃতীয় অবস্থানে মুন্নু ফেব্রিক্স।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইয়াকিন পলিমার, ভিএফএস থ্রেড দ্বিতীয়, তৃতীয় দেশবন্ধু পলিমার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২০ দশমিক ছয় তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর