ই-রিটার্নের সঙ্গে যুক্ত হবে ব্যাংকিং তথ্য

আগামী বছর থেকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও) তথ্য নেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সে লক্ষ্যে ই-রিটার্নের সাথে বিও হিসাব যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

আগামী বছর থেকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও) তথ্য নেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সে লক্ষ্যে ই-রিটার্নের সাথে বিও হিসাব যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। 

আজ রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের লভ্যাংশের হিসাব এবং বিনিয়োগের হিসাব রাখতে ব্যাংকিং সিস্টেমের সাথে সংযোগ করা হবে। এতে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নষ্ট হবে না। এ তথ্য শুধুমাত্র বিও হিসাবধারীরা দেখতে পাবেন।’

ই-রিটার্ন আরও সহজ করতে আগামী বছর থেকে অ্যাপ চালু করার ঘোষণা দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ফলে চাইলে যে কেউ মোবাইলে ই-রিটার্ন সাবমিট করতে পারবেন। 

এনবিআর চেয়ারম্যান জানান, ই-রিটার্ন চালুর পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ লোক রির্টান জমা দিয়েছেন। এছাড়া মোট ৪২ লাখ রেজিস্ট্রেশন করেছেন। এ মাসে আরও ১৫-১৬ লাখ জমা দেবেন বলে প্রত্যাাশা করেন তিনি।

 

শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি...
বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর