দেশের শেয়ারবাজারে বড় ধস

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের শেয়ারবাজারে বড় ধস। রোববার ডিএসইএক্স সূচক কমেছে ২৩১ পয়েন্টের বেশি, অধিকাংশ শেয়ারের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া শেয়ারের ৯৫ ভাগের দরপতন হয়েছে। 

রোববার সকাল ১০টার দিকে লেনদেনের শুরুতেই প্রধান সূচক কমে ১০৫ পয়েন্টের বেশি। দিনশেষে ডিএসইএক্স সূচক হারিয়েছে ২৩১ দশমিক ৮৩ পয়েন্ট। রোববার ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ৫৩০ কোটি টাকা। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দেখছেন। এতে শেয়ার বিক্রির বাড়তি চাপ রয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রেক্ষাপটে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এ কারণে ব্যবসার খরচ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কারণে উদ্বেগত বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এরই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারবাজারে।

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর