উত্থানের পর শেয়ারবাজারে ফের দরপতন

উত্থানের পরদিনই দেশের শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ৬০ পয়েন্ট, দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক নিম্নমুখী।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

উত্থানের পরদিন ফের দরপতন দেশের দুই শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬০ পয়েন্ট। দর হারিয়েছে ৭৮ ভাগ কোম্পানির শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে ২০০ কোটির ওপরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৪ পয়েন্ট। 

বুধবার ব্যাপক উত্থানের পর বৃহস্পতিবার দিনের শুরু থেকেই নেতিবাচক ঢাকার শেয়ারবাজার। প্রথম ৫ মিনিটেই প্রধান সূচক কমে ৫৩ পয়েন্ট। বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে সূচকের অবস্থান। দিনশেষে ডিএসইএক্স সূচক ৬০ দশমিক দুই পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।  

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আজ হাতবদল হয়েছে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ২১৪ কোটি ৭৩ লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে খান ব্রাদার্স, দ্বিতীয় একমি পেস্টিসাইড, তৃতীয় অবস্থানে লাভেলো। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে বেঙ্গল উইন্ডসর, দ্বিতীয় অবস্থানে একমি পেস্টিসাইড, এবং তৃতীয় অবস্থানে মনোস্পুল। 
 
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৪৪ দশমিক দুই শূন্য পয়েন্ট কমেছে। লেনদেন মোট ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।
   

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর