পুঁজিবাজার: সপ্তাহজুড়ে বেড়েছে সূচক

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:১১ পিএম

বিদায়ী সপ্তাহে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। এসময় বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৭ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪০ পয়েন্টের বেশি।

বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে ৫ দিনই সূচক বেড়েছে। এতে পুরো সপ্তাহ জুড়েই ইতিবাচক ছিলো বাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ১৪০ দশমিক নয় আট পয়েন্ট বেড়েছে। অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে। বেড়েছে অন্য দুটি সূচকও।   

সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে আগের সপ্তাহের তুলনায়। এসময় মোট ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিলো ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এতে লেনদেন কমেছে ১৯ কোটির বেশি। এসময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি টাকা।

বেড়েছে বাজার মূলধন। গত সপ্তাহে বাজার মূলধন ছিলো ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিলো ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা। অথাৎ সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।শতাংশের হিসেবে বেড়েছে  দশমিক পাঁচ শূন্য শতাংশ। 

বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া ৩৯০ টি কোম্পানি ও মিচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৫৭ ভাগ শেয়ারের দর বেড়েছে। এর মধ্যে বেড়েছে ২২২ টি কোম্পারির শেয়ারের দাম। কমেছে ১৪৬ টির। অপরিবর্তিত আছে ২২ টি প্রতিষ্ঠানের। 

সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে সামিট এলায়েন্স পোর্ট, আইপিডিসি দ্বিতীয়। তৃতীয় এনসিসি ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে সাইফ পাওয়ার টেক। শেয়ার দর বেড়েছে ৩৯ দশমিক সাত এক শতাংশ। দ্বিতীয় ন্যাশনাল ফিড মিল এবং তৃতীয় অবস্থানে আছে এসএস স্টিল। 

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৫৪ পয়েন্টে। মোট লেনদেন ২১৬ কোটি ৯৫ লাখ টাকা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর