বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা সরকারের, ক্লাসে ফিরছেন শিক্ষকেরা

শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ বাড়ছে নভেম্বর থেকে। আর আগামী বছর থেকে বাড়ছে আরও ৭ দশমিক ৫ শতাংশ। আজ মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের পর ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ি ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭.৫ শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। বাকি ৭.৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে। শিক্ষকদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান তিনি।

এদিকে, সচিবালয়ে বৈঠক থেকে বের হয়ে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাব।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওযুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সবনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ স্কুল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কদিন ধরে শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। আজ দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছিলেন তারা।

এরই মধ্যে এল সরকারের পক্ষে নতুন ঘোষণা। এ ঘোষণার পরই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান আন্দোলনকারীরা। আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে ক্লাসে ফেরার কথা জানিয়েছেন তারা।

আরও পড়ুন:

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর